দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের এলেঙ্গায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে সাসেক-২ প্রকল্পের ফ্লাইওভারের পাইলিং কাজের সময় গ্যাস সঞ্চালন লাইনের পাইপ ফেটে গেছে। এতে টাঙ্গাইলসহ আশপাশের প্রায় ১৮ হাজার গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ফ্লাইওভারের পাইলিংয়ের সময় এ ঘটনা ঘটে। পাইপলাইনে ফাটল ধরার পর বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে যান চলাচল স্বাভাবিক করা হলেও উত্তরবঙ্গগামী যানবাহন ধীরগতিতে চলাচল করছে।
টাঙ্গাইল ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) হারুনুর রশিদ জানান, এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় আন্ডারপাসের পাইলিং কাজ চলাকালে গ্যাসের মূল পাইপ ফেটে যায়। নিরাপত্তার স্বার্থে উত্তরবঙ্গগামী যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা হয়েছে এবং ঘটনাস্থলের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গ্যাস পাইপলাইন মেরামতের কাজ চলমান রয়েছে। তবে কখন গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি।
এমএস/